নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠিতে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘যুব ক্ষমতায়ন ও সাইবার নিরাপত্তা কর্মশালা ২০২৬’ শীর্ষক এ আয়োজন করে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।
কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘সমাজের জন্য দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ সাইবার জগৎ’। কর্মশালায় ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, গবেষণা ও লেখালেখি, সাংস্কৃতিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি ইয়াসের ভিশন, মিশন ও কার্যক্রম তুলে ধরেন। গবেষণা ও সাংবাদিকতায় গল্প বলা এবং লেখালেখির কৌশল নিয়ে আলোচনা করেন গবেষক ও সাংবাদিক ইসমাইল মুসাফির।

নেতৃত্ব ও সংগঠন উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির।
আত্মউন্নয়ন ও জীবনদক্ষতা বিষয়ে বক্তব্য দেন ইয়াসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রানা। দলগত কাজ ও স্বেচ্ছাসেবী নেতৃত্ব নিয়ে আলোচনা করেন সংগঠক খালেদ সাইফুল্লাহ।

‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা’ সেশনে অনলাইন ঝুঁকি প্রতিরোধ ও নিরাপদ ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সমাপনী বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. শাকিল হাওলাদার রনি। শেষে অংশগ্রহণকারীদের নিয়ে নেটওয়ার্কিং আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version