মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এক মাস করে সাজাপ্রাপ্তরা হলেন- গুমুরিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. সবুজ মিয়া ৫৭) ও গোবিন্দপুর গ্রামের আব্দুর সাত্তারে ছেলে মো. শফিক (৪৮) এবং দুই মাসের বিনাশ্রম হলেন- গোপালপুর গ্রামের মৃত তারা মিয়ার মো. কদ্দুছ মিয়া (৫০)। তারা সকলে বারহাট্টা উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকায় জনৈক মো. কদ্দুছ মিয়ার বসতঘরে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, নিজ বসতঘরে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের আসর বসানো হয়েছে। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। তিনি আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাদেরকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সাজা প্রদানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version