বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ পর্যটক নিহত এবং ১ জন আহত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে বাসস’কে জানান উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান।

নিহত মোহাম্মদ আজাদ (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সদর ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে। তিনি পেশায় আইসিটি প্রশিক্ষক। চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় তিনি কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ৪টি মোটরসাইকেলে মোহাম্মদ আজাদসহ ৮ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। দুপুরে তারা মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথিমধ্যে উখিয়ার ছেপটখালী এলাকায় পৌঁছালে আজাদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ওসি মুজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version