কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ১ বছর মেয়াদি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স’ (জানুয়ারি-ডিসেম্বর, ২০২৬ সেশন) -এর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিকুলাম কোড-৮০ এর অধীনে এই কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, পেমেন্ট ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ মে পর্যন্ত চলবে। চূড়ান্ত তালিকা ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা যাবে ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত।

এতে বলা হয়, শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা এবং রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ সর্বমোট ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির যোগ্য বলে বিবেচিত হন।

বোর্ড জানায়, প্রতিটি ট্রেডে আসন সংখ্যা ৫০ জন (মূল আসন ৪০ ও ড্রপআউট ১০)। তবে কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা ৫ জনের কম হলে উক্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত সকল বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ থাকতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd A_ev btebesheba.gov.bd)-এ লগইন করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version