ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় দীর্ঘদিন ধরে মানবিক কারণে নিজস্ব বাড়ির দরজা ও চলাচলের পথ ব্যবহার করতে দেওয়াকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন এক বাড়ির মালিক পরিবার। ঘটনাটি উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুখারবান্দা বাজার এলাকার সুলতান দালাল বাড়িতে ঘটেছে।

ভুক্তভোগী ফারুক দালালের স্ত্রী রোকেয়া বেগম ও প্রবাসী হারুন দালালের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পারিবারিক পথটি পাশের মালেক মিয়ার পরিবারসহ কয়েকটি পরিবার ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি ভারী যানবাহনে পণ্য আনা-নেওয়ার কারণে পথ ও দরজা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার মেরামতের খরচও তাদেরই বহন করতে হচ্ছে।

তাদের দাবি, বারবার মেরামতের উদ্যোগ নিলেও প্রতিবেশীরা কোনো সহযোগিতা করেন না।আমাদের নিজস্ব মালিকধীন জায়গার পথ তাদেরকে চলাচল করতে দিয়ে আমরা এখন বিপাকে পরেছি। সর্বশেষ গত ২০ এপ্রিল মেরামতের কাজ করতে গেলে মালেক মিয়া ও তার ছেলে জুয়েল ও হৃদয় বাধা দেন এবং এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তারা। রোকেয়া বেগম বলেন, “আমাদের পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় বাড়িতে আমরা নারীরাই থাকি। এই সুযোগে মালেক মিয়ার ছেলে রিয়াজ, নাজিম, জুয়েল ও হৃদয় আমাদের ওপর নিয়মিত চাপ সৃষ্টি ও নির্যাতন করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” স্থানীয়রা জানান, জায়গাটি রোকেয়া বেগমদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে অন্যদের কোনো অংশীদারিত্ব নেই।

মানবিক কারণে পথ ব্যবহারের সুযোগ দিলেও সেটির অপব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে থাকায় তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, যা দুঃখজনক। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সময়ক্ষেপণ করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version