নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মা নামাজের পূর্বে স্থানীয় জামেউল উলুম কাচারী মসজিদে দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে এ সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

সমাজে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা রুখতে এবং তরুণ প্রজন্মকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ করেছে। জুম্মার বয়ানের সময় মসজিদে উপস্থিত বিপুল সংখ্যক মুসল্লির সামনে পুলিশের পক্ষ থেকে এসব সামাজিক ব্যাধির ক্ষতিকর দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী সামাজিক অপরাধ প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। এসব অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।” একটি নিরাপদ ও সুন্দর দুর্গাপুর উপজেলা সাজাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সামাজিক অবক্ষয়ের কথা উল্লেখ করে ওসি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ ও জুয়া- এই তিনটি বিষয় আমাদের সমাজ ও পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এগুলো নীরবে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সমাজ থেকে এসব ব্যাধি সমূলে উৎপাটন করতে হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

জুম্মার নামাজের আগে জনগুরুত্বপূর্ণ এমন বিষয়গুলো নিয়ে সরাসরি পুলিশের মতবিনিময়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও সচেতন মহল। তারা মনে করেন, ধর্মীয় উপাসনালয় থেকে এ ধরনের বার্তা প্রচার করা হলে তা সমাজের সর্বস্তরে ইতিবাচক প্রভাব ফেলবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version