আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি প্রতিবন্ধী ও এতিমখানার জন্য বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৬ জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর জন্য ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫ টি এতিমখানায় মোট ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার ১ম কিস্তির চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, কাজী হুদা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, এতিম ও অসহায় মানুষের কল্যাণে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এতিম শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাই একদিন দেশ ও সমাজের সম্পদে পরিণত হবে।” তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়।

এছাড়াও কৃষি আমাদের অর্থনীতির মূলভিত্তি। কৃষকদের সময়মতো বীজ, সার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা গেলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version