কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি বালুভর্তি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এসময় আটক মালিক মিয়া(৪৪) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অভিযানের সময় অবৈধভাবে বালু পরিবহন করার অভিযোগে ট্রাকগুলো জব্দ করা হয়।এছাড়া  অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান । তিনি জানান অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version