শুক্রবার, সেপ্টেম্বর ২৫

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকা গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজ-এর মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল, বৃহস্পতিবার। এ ঘটনায় ৩ এপ্রিল ভুক্তভোগী পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। নিখোঁজ তারেক আজিজ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন।

তারেক আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তারেকের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার জানান, ঘটনার দিন ২ এপ্রিল সকালে খাবার শেষে আনুমানিক বেলা ১১টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক। তিনি ঢাকার তেজগাঁও থানা এলাকায় অবস্থিত বসুন্ধরা শপিং মলে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রাত যত বাড়ছিল আমাদের উদ্বেগ ততই বাড়ছিল। আমরা ঢাকাসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আমাদের বাবা-মা ও পরিবারের সবাই চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি, যেন তারা দ্রুত তাকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।

এ বিষয়ে তেজগাঁও থানা-এর উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ তারেক আজিজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version