শুক্রবার, সেপ্টেম্বর ২৫

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ এনজিওর বিরামপুর আঞ্চলের পাঁচবিবি শাখার উদ্যোগে উপজেলার ৭৯’জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। ৪ এপ্রিল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।

সংস্থার বিরামপুর অঞ্চলের ব্যবস্থাপক বিমল কুমার সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ চৌধুরী খাইরুজ্জামান ও বন্ধন এনজিওর নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব সহ মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগণ।

হীড বাংলাদেশ পাঁচবিবি শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, গত ২০২৫ শিক্ষাবর্ষে এ উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের ৫’ হাজার ও জিপিএ ফোর প্রাপ্তদের ৪’হাজার করে শিক্ষা উপবৃত্তির নগদ টাকা ও সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। তিনি আরো বলেন মোট ৭৯’জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩’লক্ষ্য ৪২’হাজার টাকা বিতরণ করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version