বৃহস্পতিবার, অক্টোবর ১৫

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবন এবং আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সিআইডির পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, তৌফিকা করিম, আনিসুল হক ও রাশেদুল কাওসার ভুঞা ওরফে জীবনরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লন্ডারিংয়ের ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন রোধ করা প্রয়োজন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version