শুক্রবার, সেপ্টেম্বর ২৫

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি :

পূর্ব শত্রুতার জেরে সুনামগঞ্জের মধ্যনগরে অসহায় আশ্রাফ মিয়া ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে কথিত মাদকব্যবসায়ী জয়নাল মিয়া সহ তার ক্যাডার বাহীনি। হামলায় ওই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখম আশ্রাফ মিয়াকে পিটিয়ে ঘাড়ের হাড় ভেঙ্গে দেওয়ায় প্রাথমিক ভাবে নিকটস্থ কলমাকান্দা উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ঘাড়ের হার ভেঙ্গে যাওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহতরা হলেন- বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গড়াকাটা গ্রামের মো:আশ্রাফ মিয়া(৫০),তার ছেলে রাজিব মিয়া(৩০),ও বাতিজা আলামিন মিয়া(২০)। আহতদের মধ্যে আশ্রাফ মিয়া কে ঘটনার দিন গুরুতর অবস্থায় কলমাকান্দা উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শুকবার(২৭ মার্চ) সন্ধার দিকে মধ্যনগর উপজেলা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গড়াকাটা কুতুববাজারে এ ঘটনা ঘটে। আহতরা অভিযোগ করেন, একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে প্রথমে আশ্রাফ মিয়ার চায়ের দোকানে হামলা চালায় পরবর্তীতে আতর্কিত ভংগিমায় তার পরিবারের উপর এই নৃশংস হামলা চালায়। তাদের কে মারপিট করার সময় অন্যরা বাধা দিতে গেলে তাদেরও মারপিট করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড গড়াকাটা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় ভাবে মাদক ব্যবসা,লুটপাট, দাংগা হাং গামা সহ বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত থাকে পরিবারটি।কেউ বাঁধা দিতে গিলেই তাদের কে টার্গেট করে বিভিন্ন কৌশলে তাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

এইতো গেল বছর আগেও স্থানীয় এক সাংবাদিক কে পিটিয়ে জখম করার মামলায় গ্রেপ্তার হয়েছিলো জয়নাল মিয়া,এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলাও আদালতে চলমান বলে যানা যায়। নাম প্রকাশ না করার শর্তে, স্থানীয় একাধিক লোকজন অভিযোগ করে বলেন,জয়নাল মিয়া ও তার পরিবার প্রায় সময়ই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।

পান থেকে চুন খসলেই নিররিহ পরিবারদের উপর ঐক্যবদ্ধ সন্ত্রাসী হামলা চালিয়ে থাকে। একথাই বলতে গেলে পুরু এলাকাটাই এই উশৃংখল পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত। এ বিষয়ে মধ্যনগর থানার ওসি এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন,অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version