রবিবার, অক্টোবর ১৮

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারের সাম্প্রতিক চুক্তির তীব্র সমালোচনা করেন।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খান।

সমাবেশে বক্তারা সরকারের সাম্প্রতিক বৈদেশিক চুক্তির কঠোর সমালোচনা করেন। তারা দাবি করেন, ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি ‘গোলামির চুক্তিতে’ আবদ্ধ হয়েছে, যা দেশের স্বার্থের পরিপন্থি।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে কালো এই চুক্তি বাস্তবায়ন যেকোনো মূল্যে প্রতিহত করবে। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য ও অসম বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হোক।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ টেনে বক্তারা আরও বলেন, অতীত ও বর্তমানে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি অনতিবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। দেশের জনগণ জানতে চায়, রাষ্ট্রীয় স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করা হয়েছে কি না।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, প্রবীণ সিপিবি নেতা আজিম উদ্দীন, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির নেত্রী চিনু রেমা প্রমুখ।

এ সময় সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী এবং কৃষক সমিতির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version