আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দল একটি পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর ও লুটপাট চালিয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায়, চায়না ইকোনমিক জোনসংলগ্ন ফকিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান নামের এক বাড়ির মালিকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী জাবেদ (২৩) প্রায় ২-৩ বছর ধরে সেখানে থাকছেন। তার বাড়ি বরুমছড়ায়, তিনি আক্তার হোসেনের ছেলে।

ঘটনার রাতে আনুমানিক ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে দেশীয় তৈরি শটগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট চালায়।ডাকাতরা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী জাবেদ জানান, রাত আড়াইটার দিকে দরজার ফাঁক দিয়ে ধোঁয়ার মতো কিছু দেখে আগুন লেগেছে ভেবে দরজা খুলতেই ডাকাতরা হঠাৎ হামলা চালায়। তারা তাকে লাথি মেরে ঘরে ঢুকে পড়ে এবং পুরো পরিবারকে জিম্মি করে ফেলে। লুটপাট শেষে ডাকাতরা বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version