শুক্রবার, সেপ্টেম্বর ১৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় ড. মো. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আজ সোমবার এক অভিনন্দন বার্তায় জানানো হয়, জাবি’র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. সাখাওয়াতকে ‘এনভায়রনমেন্টাল ডিটারমিন্যান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ বিষয়ে ডব্লিউএইচও’র আঞ্চলিক বিশেষজ্ঞ দলে সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

উপাচার্য বলেন, এই স্বীকৃতি ড. সাখাওয়াতকে শিক্ষা ও গবেষণায় আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।

তিনি উল্লেখ করেন, এই নিয়োগ ড. সাখাওয়াতের বিস্তৃত গবেষণা এবং বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যে তার উল্লেখযোগ্য অবদানের প্রতিফলন।

অধ্যাপক আহসান আশা প্রকাশ করে বলেন, ড. সাখাওয়াত দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে স্বাস্থ্য ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন।

উপাচার্য তার অব্যাহত সাফল্য এবং দীর্ঘ ও ফলপ্রসূ কর্মজীবন কামনা করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version