নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত মো. আব্দুর রাজ্জাক (৫৩) জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের মো. মোরাদুজ্জামান শেখ ওরফে কালার ছেলে।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়ার অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মাদারগঞ্জ থানার বালিজুরি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত ও ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানায়, আসামি আব্দুর রাজ্জাক একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় ২০২০ সালের ১৮ আগস্ট মাদক মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, ধৃত ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ থানার সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version