দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কেন্দুয়া প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টয়ে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেন আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদরী। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিনটিতে রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

জানা যায়, বুধবার দুপুরে আতাউর রহমান কাদরী দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশুসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলেন। তিনি আন্তরিকতার সাথে রোগীদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শুধু রোগীদের সাথে কুশল বিনিময়ই নয়, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সার্বিক চিকিৎসাসেবা ও পরিবেশ সম্পর্কেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। রোগীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় এবং তারা যেন সঠিক সেবা পান, সে বিষয়েও তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

খাবার বিতরণ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে আতাউর রহমান কাদরী বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের কেবল বিজয়ের আনন্দই দেয় না, বরং এটি আমাদের ত্যাগ, সংগ্রাম ও মানবিকতার শিক্ষা দেয়। এ দিনে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো আমার নৈতিক দায়িত্ব বলে মনে করেছি।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য এই প্রার্থী আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও আমার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এমন মহতী ও মানবিক কর্মসূচিতে আতাউর রহমান কাদরীর সাথে কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল খানসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version