দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে এ সংবর্ধনা জানায় উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী এবং বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

পাশাপাশি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওছার এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিনিধি জহিরুল ইসলাম রতনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পরিসংখ্যানে জানানো হয়, কলমাকান্দা উপজেলায় তালিকাভুক্ত মোট ৪১৮ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে বর্তমানে ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন।

আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে দেশ, জাতি এবং বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version