কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারশো গ্রাম গাঁজাসহ রতন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রতন উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকার মৃত আ. হাকিমের ছেলে।

রবিবার (১ মার্চ) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত রতনকে আদালতে প্রেরণের তথ্যটি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ।

এরআগে গতকাল দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার মধ্য রাতে বড়তলা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রতনের বাড়িতে তল্লাশি চালানো হলে, তার নিজের দেখানো মতে বসতঘরের খানাডুলির ভেতর লুকিয়ে রাখা চারশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আসামির হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু শেষে আসামিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”

মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version