দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুপেয় পানির সংকটে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে নিরাপদ পানি নিশ্চিত করতে পানির ট্যাংকি ও ফিল্টার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্পের আওতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানির আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশুরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের জলবায়ু বিপদাপন্ন ৩৪ জন উপকারভোগীর মাঝে ২ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি, ফিল্টার এবং প্রয়োজনীয় সেটিংস উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিটুল বিশ্বাস।
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, বিতরণকৃত পানির ট্যাংকি ও ফিল্টার ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিরাপদ পানির সুবিধা পাবে এবং জলবায়ু পরিবর্তনজনীত ঝুঁকি মোকাবেলায় আরও সক্ষম হয়ে উঠবে।
আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি নারীদের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version