দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রাকৃতিক সম্পদ আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এই আসনে এবার মূল লড়াই জমে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‌‌’ধানের শীষ’ ও বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা’ প্রতীকের মধ্যে। তবে পাহাড় ও সীমান্তের এই জনপদে ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলছে উপজাতি, সংখ্যালঘু ভোটার এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ১৮৫ জন এবং দুর্গাপুর উপজেলায় ২ লাখ ১১ হাজার ৯৯৭ জন ভোটার রয়েছেন। 

আসনটিতে লড়াই করছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি-ধানের শীষ), গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস-রিকশা), আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি-লাঙল), আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন-হাতপাখা), আলকাছ উদ্দিন মীর (সিপিবি-কাস্তে) ও ইঞ্জি. বেলাল হোসেন (জেএসডি-তারা)

মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, লড়াই মূলত দ্বিমুখী। বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল তাঁর আইনি মেধা ও মানবাধিকার রক্ষার ইমেজ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সুশাসন ও তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি সাধারণ ভোটারদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন।

অন্যদিকে, সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে মাঠে আছেন। তবে বারংবার দল পরিবর্তন নিয়ে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে স্থানীয় রাজনীতিতে। আওয়ামী লীগ ও বিএনপি হয়ে এখন খেলাফত মজলিসের প্রার্থী হওয়াকে ভোটারদের একটি অংশ ‘সুবিধাবাদী রাজনীতি’ হিসেবে দেখছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক। দীর্ঘদিন ধরে আইনি সহায়তা, মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডের  মাধ্যমে এলাকায় পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি নিয়মিত উঠান বৈঠক, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। তার নির্বাচনী প্রচারণায় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, সীমান্ত এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্ুংতি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।

অন্যদিকে এগারো দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন সাবেক সংসদ সদস্য ও কলমাকান্দা উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ একাধিক দল ঘুরে এবার খেলাফত মজলিসের প্রার্থী হওয়ায় তাঁকে ঘিরে এলাকায় দলবদলের রাজনীতি নিয়ে আলোচনা ও সমালোচনা রয়েছে।

স্থানীয়দের একাংশের মতে, তিনি সাধারণত যে দলে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকে, সেদিকেই ঝুঁকে পড়েন। ফলে তাঁর রাজনৈতিক আদর্শিক অবস্থান নিয়ে ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি মাঠে সক্রিয় রয়েছেন।

নেত্রকোনা-১ আসনে উপজাতি ও সংখ্যালঘু ভোটাররা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গারো, হাজং, কোচসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক ভোটার রয়েছেন। বিশেষ করে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে এসব জনগোষ্ঠীর ভোটার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। যদিও সরকারি সূত্রে উপজাতি বা সংখ্যালঘু ভোটারদের আলাদা কোনো হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয় না, তবে নির্বাচনী ফলাফলে তাঁদের ভোট একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সচতেন মহল।

এবারের নির্বাচনে সীমান্তবর্তী এলাকার ভোটারদের মধ্যে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। কলমাকান্দা ও দুর্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলের অনেক ভোটারের আশঙ্কা- ধর্মীয় কট্টরতা বা সেই রাজনৈতিক ধারা ক্ষমতায় এলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্ত বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, যাতায়াত, এমনকি পারিবারিক ও সামাজিক যোগাযোগের ওপর এর সরাসরি প্রভাব পড়ে।

এক সীমান্তবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এমন সরকার চাই, যারা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। সম্পর্ক খারাপ হলে সমস্যায় পড়তে হয় আমাদের মতো সীমান্তের মানুষদেরই।

এই বাস্তবতার বিবেচনায় সীমান্তবর্তী ভোটারদের একটি অংশ তুলনামূলকভাবে এগিয়ে রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে। তাঁদের মতে, জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএনপির অভিজ্ঞতা এবং ব্যারিস্টার কায়সার কামালের আইন ও নীতিনির্ধারণমূলক ভ‚মিকা তাঁকে এই আসনে গ্রহণযোগ্য করে তুলেছে।

সব মিলিয়ে স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা, নেত্রকোনা-১ আসনে এবারের নির্বাচন হবে উৎসবমুখর। উপজাতি ও সংখ্যালঘু ভোটার, সীমান্তবাসীর ভাবনা এবং তরুণ ভোটারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলে বড় ভ‚মিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ভোটারদের রায় কোন প্রতীকের পক্ষে যাবে- তা নির্ধারিত হবে ভোটের দিনই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version