শনিবার, অক্টোবর ১০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারায় সিডস্টোর বাজারে অবস্থিত মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি।

পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ভোক্তাদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছে সচেতন মহল। তারা নিয়মিত তদারকির মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version