জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া পৌর শহরের প্রয়াত লক্ষ্মীপাশা সংগীত একাডেমির সভাপতি মিলু ঠাকুরের ছেলে, মালেশিয়া প্রবাসী রায়হান ঠাকুরের আর্থিক সহযোগিতায় কওমি মাদ্রাসা ও আন নুন কমপ্লেক্স মারকাযুল এতিমখানায় ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা বলেন, শীতের এই কনকনে সময়ে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ।

প্রবাসী রায়হান ঠাকুরের এই মানবিক সহায়তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব শিমুল হাসান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খাইরুল ইসলাম, রেজাউল করিম, সরদার রইস উদ্দিন টিপু, কাজী ইমরান ও রাশেদ রাসু।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version