নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোটি রাস্তার ওপর ছিল। হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি অটোরিকশাটিতে অগ্নিসংযোগ করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো অটোতে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের শেষ মাথায় জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তিনি নিজেও বর্তমানে টহলে আছেন। নাশকতার আশঙ্কায় যে স্থানগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version