সিলেট:  বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে আন্তর্জাতিক বিষয়ে দলীয় কার্যক্রম তদারকি করবেন। বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লন্ডনপ্রবাসী হুমায়ুন কবির সেখানে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন এবং পরে তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পররাষ্ট্র কার্যক্রমে যুক্ত হন।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে দলের আন্তর্জাতিক কর্মকাণ্ডে দৃশ্যমান ভূমিকা রাখেন। হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তবে এ আসনে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন আরও একজন প্রভাবশালী নেত্রী-নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়েছেন, হুমায়ুন কবির আসন্ন নির্বাচনে সিলেটের একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হুমায়ুন কবির নিজেও জানিয়েছেন, তিনি সিলেট-২ আসন থেকেই নির্বাচন করতে চান। এই ঘোষণার পর বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপির অভ্যন্তরে কিছুটা বিভক্তি দেখা দিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version