হলি সিয়াম শ্রাবণ: গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ শিক্ষাবোর্ড-এর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর কার্যালয়ে আল-মাদরাসাতু নূরুল উলুম মাদরাসার ৮ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মো.বিল্লাল হোসেন, মো. বিল্লাল, মো. ছাব্বির, মো. রমজান আলী, মো. মাহফুজ হোসেন, মো. রায়হান, মো. বায়জিদ হোসেন, মো. রেজাউল করিম।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হিরার সভাপতিত্বে ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
এসময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতির গৌরীপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন (ঈশাখাঁ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রইছ উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন, আব্দলু কাদির, শামীম খান, ঝিন্টু দেবনাথ, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবির সুমন, মোখলেচুর রহমান, শামীম হোসেন আলভী, আল-ইমরান, শামীম আনোয়ার প্রমুখ।
টিএমবি/এইচ
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version