পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে হ্যান্ডবল, কাবাডি দাবা, ফুটবলসহ বিভিন্ন ধরনের এথলেটিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিকুজ্জামান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু , ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তফা আলম, সিংগারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version