Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বারহাট্টায় ধর্ম ও কুরআন অবমাননায় মামলা, নারী আটক

নিজস্ব প্রতিবেদক: কুরআন ও ধর্ম অবমাননার মামলায় নেত্রকোনা বারহাট্টা উপজেলা চন্দ্রপুর পালপাড়া গ্রামের আবুল কাশেম মিয়া স্ত্রী নাজমা আক্তারকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে নাজমা আক্তারকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বারহাট্টা থানার ওসি কামরুল হাসান। এরআগের দিন রাতে রাতে নাজমাকে আটক করে পুলিশ।

গত ১২ জুলাই রাতে চন্দ্রপুর গেইরা বাজারে কামালপুর জয় কৃষ্ণ নগর গ্রামের ফজু মিয়ার ছেলে হাবিবুর বাজার মসজিদ থেকে একটি কুরআন শরিফ নিয়ে নাজমা ও বেগমা আক্তারের আশ্রয়ে থাকা এক গাঁজাখোর পাগলের হাতে তোলে দেয়। সেই পাগল কুরআন শরিফের উপর পা দিয়ে আঘাত ও নানাভাবে কুরআন শরিফকে অবমাননা করে। এই সময় হাবিবুর, নাজমা, বেগমাসহ এই পাগলের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলো বলে জানা গেছে।

এ খবর শুনে আশেপাশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাৎক্ষণিক প্রতিবাদ করে। গত রবিবার গেইরা বাজারে তৌহীদি জনতা জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং ২৪ ঘন্টার ভিতরে তাদের গ্রেফতারের দাবী জানানো হয় বিক্ষোভ মিছিলে।

পরে উপজেলার জীবনপুর গ্রামের মাওলানা তরিকুল ইসলাম তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে গত রাতেই একজনকে গ্রেফতার করে বারহাট্টা থানা পুলিশ। অন্য আসামীগণ পলাতক আছে। এ মামলার বাকি আসামিরা কামালপুর জয় কৃষ্ণ নগর গ্রামের ফজু মিয়ার ছেলে হাবিবুর রহমান ও চন্দ্রপুর গ্রামের দুঃখু ফকিরের স্ত্রী বেগমা আক্তার।

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গত রাতেই একজন আসামিকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Exit mobile version