গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে থানা পুলিশ। (৭ জুলাই) সোমবার উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পালাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলা আসক্ত হয়েছেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারা ঝুলন্ত মরদেহ দেখা যায়। সেখান থেকে বকুল মিয়াও তার ছেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ঘরের বিছানায় লাশটি রাখেন।

পরে খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এদিকে স্বজনরা জানায়,বুলু মিয়া ভুম্বলের সঙ্গে তার স্ত্রীর মধ্যে তেমন কোন বনিবনা ছিলো না। সে মাঝে মধ্যে ঢাকায় বসবাস করতেন। এরই মধ্যে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তার কোমরে একটি চিরকুট লেখা ছিলো। এতে এই মৃত্যুর জন্য করা দায়ী সেটি উল্লেখ করা হয়েছে।

পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version