তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাসে দিয়ে গলায় ফাঁ/স লাগিয়ে আ/ত্মহ/ত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক। রোবববার (৬ই জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

রোববার রাত ১০টার দিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে হতাশার কারণে রাহাত আ/ত্ম/হ/ত্যা/র পথ বেঁচে নিয়েছেন। ম/র/দেহ উ/দ্ধা/র করে ম/য়না/তদ/ন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ম/র্গে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হ/তা/শা ও মানসিক অ/স্থি/র/তার নানান ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দু’দিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আ/ত্মহ/ত্যা/র সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার ও পরিস্থিতি আসছে।’ এরআগে ২৮শে জুন তিনি লিখেন, ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version