সোমবার, সেপ্টেম্বর ২৮

গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ‘তিন ভাই বোন হোটেল’ থেকে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সর্দার তৈয়ব আলী (৪৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ তার বিরুদ্ধে ১১ টি ডাকাতি মামলা রয়েছে বিভিন্ন সূত্রে থানায়। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতার তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে।

তার বিরুদ্ধে গাইবান্ধা,দিনাজপুর,বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ১১টিরও বেশি ডাকাতি ও চুরির মামলা রয়েছে। র‌্যাব জানায়, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘তিন ভাই বোন হোটেল’ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করার খবর পেয়ে অভিযানে তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version