সোমবার, সেপ্টেম্বর ২৮

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মান না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩০ জুন সোমবার দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় এলাকাবাসী অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মানের প্রস্তাবনা আসে ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মানের পরিকল্পনা করা হয়।

নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুর ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এর পর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মানের উদ্দেশ্য নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গায় পাওয়া না গেলে তা নির্মান করা সম্ভব হয়নি। সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের উদ্যোগ নেয়।

ভিত্তিফলক নির্মান করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার  উদ্ভোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারনে জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি। এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মানের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সরকারি কলেজে চত্বরে এভাবে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রস্তুাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version