দ্যা মেইল বিডি / খবর সবসময়

নেত্রকোনায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন কেন্দ্রীয় নেত্রীর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়াবদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থাপিত ৩১ দফার লিফলেট বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. আরিফা জেসমিন নাহীন তিনি ৩১ দফার লিফলেট বিতরন করেন।

রাষ্ট্র মেরামতে ৩১ দফা লিফলেট তিনি নেত্রকোনার মোক্তারপাড়া থেকে শুরু করে ছোটবাজার, তেরী বাজার, বড় বাজার, আরামবাগ, জয়নগর ও কুরপাড় এসব এলাকার জনসাধারণ, অফিস, দোকান ও বাসা-বাড়িতে পৌঁছে দেন।

এ সময় তাঁর সাথে ছিলেন, অ্যাড. মাহমুদা খানম রিতা, অ্যাড. রাকিব আল মান্নান, পারভিন আক্তার, রেহানা আক্তার, শতাব্দী বাধন, মাইনুল হাসান মোহন, সৈয়দ রমজান, জামিউল হাসান টিটু, মুমিনুল ইসলাম মোমেন ও বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীবৃন্দ।

Exit mobile version