রবিবার, অক্টোবর ২৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শান্তি-সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাাজ গঠন ও সচেতনতা বৃদ্ধির জন্য জনগোষ্ঠী সমাবেশীকরন অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে রাশিমনি স্মৃতি সৌধ চত্বরে উপজেলা যুব ফোরাম ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রাজেশ গৌড় এর সভাপতিত্বে ও সদস্য মুক্তা দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড করিন আলেকজেন্দ্রা। 

বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহ, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য পল্টন হাজং, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম। 

অতিথিরা বলেন, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করনে দুর্গাপুর উপজেলা যুব ফোরাম কাজ করে যাচ্ছে। সমাজের সকলকে উপজেলা যুব ফোরামের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান অতিথিরা। 

 সবশেষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পী সহ স্থানীয় শিল্পীরা নাচ গান ও নৃত্য পরিবেশন করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version