আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখা আয়োজনে ক্যাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় উপজেলা বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ক্যাব কার্নিভালের উদ্বোধন করেন আটপাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার নাসরিন, বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখার কমিশনার বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বাংলাদেশ স্কাউট আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মঙ্গল সিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version