ইরান-ইসরাইল চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। ইরান ও ইসরাইলের মধ্যে ১১ দিন ধরে এই লড়াই চলছে।

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরানের পক্ষ থেকে প্রতিশোধের এ হুমকি দেওয়া হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ‘এই শত্রুতাপূর্ণ হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তুর পরিধি আরো বিস্তৃত করবে এবং এই অঞ্চলে যুদ্ধের প্রসারের পথকে আরো প্রশস্ত করবে’।

তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইসলামের যোদ্ধারা লক্ষ্যবস্তুতে শক্তিশালী (সামরিক) অভিযানের মাধ্যমে আপনাদের ওপর গুরুতর ও অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version