সোমবার, সেপ্টেম্বর ২৮

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার আটপাড়ার তেলিগাতীতে এইচ. এস. সি ২০২৫ খ্রি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেলিগাতী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. লুৎফর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব, মোশাররফ হোসেন।

সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান মির্জা আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম খান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মাসুম মিয়া, ক্রীড়া শিক্ষক মাসুদ রানা, অন্যান্য শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version