সোমবার, সেপ্টেম্বর ২৮

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাবিবুর রহমান খান (২৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার হুগলা (পশ্চিমপাড়া) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং পূর্বধলা উপজেলার ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৯ জুন) গ্রেফতার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি জানান, গ্রেফতারকৃত হাবিবুর রহমান পূর্বধলা থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলাটি গত ১ ডিসেম্বরে দায়ের করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে গ্রেফতারকৃত হাবিবুর রহমান খানকে জেলা আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারের প্রেরণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version