মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহ সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর উদ্ধার করা হয়েছে ১১২পিস ইয়াবা ট্যাবলেট।

শনিবার (১৪ই জুন) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগরের গাজিপুর গ্রাম থেকে একাধিক মামলার কুখ্যাত মাদক কারবারি মো: আব্দুল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ গাজিপুর গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে। এছাড়াও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আমজাদ হোসেনকেও আটক করেছে পুলিশ। এসময় আব্দুলাহ ও আমজাদের হেফাজত থেকে ১১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির আব্দুল্লাহ জিআর ৩৩৮/২৩ (শ্রীমঙ্গল) এক বছরের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version