গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পান ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত (১৪ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. খালেক মিয়া (৪৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তিনি নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, খালেক মিয়া বৃহস্পতিবার বিকেলে দোকানে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে নাকাইহাট বাজারের গরুর হাটের সংযোগ সড়কের একটি বাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা,গভীর রাতে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বুলবুল ইসলাম বলেন,একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। পুলিশ অপরাধীদের সনাক্তকরণে কাজ শুরু করেছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version