সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ জুন) ভোরে সুনামগঞ্জের হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ০ লাখ ৬ হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version