জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দুপুরে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে থানা এলাকার গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে মো. হাসিব শেখ (৩২), এবং মল্লিকপুর গ্রামের মৃত মোকসেদ মৃধার ছেলে ইকরাম মৃধা (৫০)। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ করিম সঙ্গীও ফোর্সসহ থানা এলাকার গৌরীপুর বাজারে অভিযান চালায়।

এসময় বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে থেকে ২ কেজি গাঁজা জব্দ করে হয়। এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version