নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচি ও পিকেএসএফ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় ডিএসকে কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চন্ডিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, বিএনএসবি চক্ষু হাসপাতলের ডাক্তার সাদমান হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ডিএসকে’র এই মানবিক কার্যক্রম শুধু চন্ডিগড়ে নয়, দুর্গাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

এছাড়া ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version