সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩৩২ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মদের সিজার মূল্য ৪ লাখ ৯৮ হাজার টাকা। সোমবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১১ মে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থান হতে ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় একইদিনে চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান হতে ২১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা । জব্দকৃত মদের সর্বমোট সিজার মূল্য ৪লাখ ৯৮ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে অন্যান্য চোরাচালানীর পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version