মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:

 

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র‍্যালী
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নেতৃত্বে
স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসানাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, আব্দুর রব বুলু,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উমুক্ত আলোচনায় অংশগ্রহণ করে তাদের শ্রম মজুরী সহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version