সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়েছে।
ব্যাটালিয়নের অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং বাঁধাঘাট ইউনিয়নের বিন্নাকুলী এবং মদেরগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

বিজিবি জানায়, বুধবার (২৩ এপ্রিল) বেলা ১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা এই টাস্কফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি ও গুদাম তল্লাশি করে ১৭ হাজার ৬শ ৫০ কেজি ভারতীয় ফুসকা এবং ৬০ কেজি জিরা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

অভিযানে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো: আবুল হাসেম, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ২৮ জন বিজিবি সদস্য, ৫ জন পুলিশ সদস্য ও ১ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। এরই ফলশ্রুতিতে এই এলাকায় অভিযান চালিয়ে এত বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলে, আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version