কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২১২ বোতল বিদেশী মদসহ দুজনকে গ্রেফতার করেছে লেপসিয়া নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ট্রলার পথে পরিবহনের সময় ধনু নদীর লেপসিয়া লঞ্চঘাট এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দুজনকে আটক করতে সক্ষম হন।

জব্দকৃত বিদেশী মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ২৭ বোতল ম্যাজিক মুভমেন্ট, ১৮০ মি.লি. ওজনের ২৫ বোতল এসি ব্ল্যাক ও ৭৬ বোতল অফিসার্স চয়েস ব্লু এবং ৩৭৫ মি.লি. ওজনের ৮৪ বোতল ম্যাক ডুয়েলার্স নামক ভারতীয় ব্র্যান্ডে মদ।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বালিয়াজুরী ইউনিয়নের পুরান বারংকা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. আব্দুল মুমিন (৩২)। আরেকজন একই জেলা ও উপজেলার বাতাঘাট ইউনিয়নের গাগরা গ্রামের রহমত উল্লাহ এর ছেলে জাকির হোসেন (৩২)।

নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস এসব তথ্যের নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজন তাহেরপুর উপজেলা থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌপথে এগুলো নিয়ে যাচ্ছিল এবং তারা মদের বোতলগুলো পরিবহন কাজে নিয়োজিত ছিল বলে জানায়। এসব মাদকের মালিকানা ও কাদের কাছে হস্তান্তর করবে তা তদন্তের বিষয়।

এ ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে খালিয়াজুরী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version