কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।বুধবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক দল, কমলগঞ্জ প্রেসক্লাব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভোর সাড়ে ৬টা থেকে শমশেরনগর, কামুদপুর, দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এদিকে সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর। পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর, সহকারী কমিশনার ভূমি ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, ওসি তদন্ত শামীম আকনজি,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন। শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী



