জয়পুরহাট সংবাদদাতাঃ

“সোনালী আঁশে সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের তালিকাভূক্ত পাট চাষীদের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাঁচবিবির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ছামছুল আলম, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ( সদর ও পাঁচবিবি) রাইহান ফেরদৌস, নাজমুল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার তালিকাভূক্ত কৃষকদের মাঝে ১ কেজি উন্নতমানের পাটবীজ ও ১২ কেজি রাসায়ানিক সার প্রদান করা হয়।
শেষে গত মৌসুমের শ্রেষ্ঠ পাট চাষী হিসাবে আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version