নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে অসিত ভাদুরী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সকালে বাড়ির সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থার মৃতু্য হয়। অসিত একই এলাকার জমি পরিমাপক অজিত ভাদুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ধর্মীয় কীর্তন দেখার জন্য বাড়ি থেকে বের হয় অসিত। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। আজ (বুধবার) সকাল ৬ টার মা ডলি বেগম ঘর থেকে বাহির হয়ে দেখতে পান তার ছেলে অসিতকে ঘরের সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

পরবর্তিতে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে অসিত বেঁচে আছে মর্মে গাছ থেকে নামিয়ে দুর্গাপুর হাসপাতালে নেওয়ার প্রস্ততির সময় অসিতের মৃত্যু হয়। মৃত্যুকালে বাবা, মা ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version